
চাঁদপুর খবর রিপোর্ট : গতকাল শুক্রবার (২৩ জানুয়ারী ২০২৬খ্রি.) ৭টা ৩০মি. ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে প্রস্রাবের কথা বলে এক আসামী সুকৌশলে পালিয়ে যায়। পালায়নকৃত আসামী চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড (১২নং ওয়ার্ড) মৃত হারুন অর রশিদ খানের ছেলে ইসমে আজম খান ওরফে সোহাগ।
সে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ পাহারা ফাঁকি দিয়ে পলায়ন করেছে। তাকে জনগণের গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় আটক করা হয়,পরে আহত অবস্থায় তাকে পুলিশ সদর হাসপাতালে ভর্তি করে ,সেখান থেকে সে সুকৌশলে পালিয়ে যায়। চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-৮৪, তারিখ : ২৩/০১/২০২৬ খ্রিঃ, ধারা : ৩৮২/৪১১/৩৪। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, উক্ত আসামির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক মামলা বিদ্যমান।
গতকাল দৈনিক চাঁদপুর খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো : ফয়েজ আহমেদ। তিনি জানান, জনগণের গণপিটুনিতে গুরুতর আহত আসামী ইসমে আজম খান ওরফে সোহাগকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতাল চিকিৎসার জন্য নেয়া হয়। সে প্রস্রাবের কথা বলে কৌশলে পালিয়ে যায়। তাকে ফের আটক করতে পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে ।




