চাঁদপুর সরকারি হাসপাতালের সামনে অবৈধ পার্কিং করায় ৪ অ্যাম্বুলেন্সকে জরিমানা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকারের নির্দেশে গতকাল শুক্রবার (২৩ জানুয়ারী ২০২৬িখ্র.) সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা পর্যন্ত চাঁদপুর সদর হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য অবৈধ পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ৪ টি অ্যাম্বুলেন্স অবৈধ পার্কিং এর জন্য ৪ টি মামলায় ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা অর্থদন্ড করা হয়। এর পূর্বে তাদের অবৈধ পার্কিং এর বিষয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা তা মান্য না করায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চাঁদপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা এবং দিপংকর বাড়ৈ। বিষয়টি গতকাল দৈনিক চাঁদপুর খবর নিশ্চিত করেন চাঁদপুর জেলা প্রশাসন ।

সম্পর্কিত খবর