
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ঘোষেরহাট এলাকায় আইদি বাসের চাপায় কলেজ মেধাবী ছাত্রী রাহেলা আক্তার শান্তা১৭) নিহত হওয়ার ঘটনায় ঘাতক আইদি বাস আটক করা হয়েছে। যাহার রেজিঃ নং-কুমিল্লা ব-১১-০৩৭৩।
২২ জানুয়ারী গভীর রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা আওলাদ হোসেন গোপন সূত্রের ভিত্তিতে সফলভাবে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চৌদ্দ গ্রাম উপজেলা থেকে ঘাতক আইদি বাস আটক করে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন জানান চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে মডেল থানার ওসি’র তত্ত্বাবধানে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঘাতক আইদি বাসটি আটক করি। বাস বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক বাসের মালিক পক্ষ ও ড্রাইভারকে আটকের ব্যাপারে অভিযান অব্যাহত আছে।
জানা গেছে, কলেজ ছাত্রী নিহতের ঘটনার বিষয়টি সার্বক্ষনিক খোঁজ-খবর রাখছেন চাঁদপুর পুলিশ সুপার মো: রবিউল হাসান। তিনি ঘাতক বাস আটক ও অভিযুক্ত ড্রাইভার ও মালিকপক্ষকে গ্রেফতারের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
থানা সূত্রে জানা যায়, ঘাতক আইদি বাসের ড্রাইভার ও মালিকপক্ষকে গ্রেফতারে চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জনা যায়, গত ৭ জানুয়ারী বুধবার দুপুরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শান্তা শাহতলী জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিলেন। ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের মুন্সি বাড়ির শামছুল হুদার মেয়ে নিহত শান্তা।
শান্তার মৃত্যুর ৪ দিন পর গত ১১ জানুয়ারী দুপুরে নিহত শিক্ষার্থীর পিতা শামছুল হুদা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় আইদি বাসের চালক ও অজ্ঞাতননামা কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৭। ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন, ২০১৮, আইদি পরিবহন (বাস), যাহার রেজিঃ নং-কুমিল্লা ব-১১-০৩৭৩। মামলার ভিত্তিতেই ঘাতক আইদি বাস আটক করা হয়।
এলাবাসী জানায়, পুলিশের অভিযানে ঘাতক বাস আটক করায় আমরা এলাকাবাসী ও কলেজ ছাত্ররা খুশি ও স্বাগত জানিয়েছে। পুলিশের সফল অভিযান হয়েছে। এখন অভিযুক্তদের দ্রুত আইনের আতওায় এনে বিচার দাবি করছি




