চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে অসুস্থ্য সাংবাদিকদের কাগজপত্র যাচাই বাছাই কমিটির সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সহায়তা, অনুদানের জন্য আবেদনকারী অসুস্থ্য সাংবাদিকদের কাগজপত্র যাচাই বাছাই কমিটির সভায় অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৯জানুয়ারী (সোমবার) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক এর পক্ষে সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন।

সভায় অংশ নেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি ও কমিটির সদস্য সোহেল রুশদী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কমিটির সদস্য এম এ লতিফ।

সভায় চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক দাখিলকৃত ও সুপারিশকৃত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে সবকটি আবেদনই বিধি মোতাবেক বিবেচনায় নেওয়া হয় । সভায় চাঁদপুর প্রেস ক্লাব কর্তৃপক্ষ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসকে ধন্যবাদ জানান ।

সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা তথ্য অফিসার: তপন চন্দ্র বেপারী । সভায় আরো অংশ নেন সরকারি কলেজেরর সহকারি অধ্যাপক শাহজালাল, জেলা তথ্য অফিসের অফিস সহকারি মো: আবুল বাশারসহ অন্যান্যরা।

সম্পর্কিত খবর