
চাঁদপুর খবর রিপোর্ট : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর শহরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯জানুয়ারী (সোমবার) বিকাল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।
সভাপতির বক্তব্যে চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও ১৫ শতাংশ জমি বরাদ্দের বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে ।
এ ব্যাপারে চাঁদপুর সদর এসিল্যান্ডকে ১৫শতাংশ জমি বরাদ্দের বিষয়টি বিচেনায় নিতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় । সেই সাথে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের জন্য সরকারের তরফ থেকে সবধনের সহযোগিতার আশ^াস প্রদান করা হয় ।
চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী ভৌমিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য সোহেল রুশদী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মো. ইসমাইল তপাদার কাঞ্চন, চাঁদপুর সিভিল সার্জন এর প্রতিনিধি ডা: নাছরিন পারভীন, চাঁদপুর জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার, বিদ্যালয়ের শিক্ষক মো: মোরশেদ আলম খান। সভায় মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন এবং অনুমোদন করা হয়।




