চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও সম্পাদককে জেলা সাংবাদিক সংস্থার সংবর্ধনা

চাঁদপুরের সাংবাদিক সমাজে আবারও ঐক্যের বার্তা। চাঁদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দিয়েছে জেলা সাংবাদিক সংস্থা।

গতকাল ১৮ জানুয়ারি, রবিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।

এ সময় নবাগত সভাপতি সাংবাদিক সোহেল রুশদী এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের হাতে ফুল তুলে দেন জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এম কামাল ও সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার কৌশিক।

এছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের নবঘটিত কমিটির সভাপতি সোহেল রুশদী।

তিনি জানান, চাঁদপুর প্রেস ক্লাব সবসময় পেশাদার সাংবাদিকদের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে।

তিনি আরও বলেন, প্রেস ক্লাবের নেতৃত্বে জেলার সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফও।

তিনি নতুন দায়িত্বে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, এনটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ শরিফুল ইসলাম,

দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রকাশক ও জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ-সভাপতি এম কে এরশাদ,
চাঁদপুর কণ্ঠের ভ্রাম্যমাণ প্রতিনিধি জিএম আবদুল কাদির,
এবং এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ সুমন বেপারীসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শেষে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত খবর