১১ দলীয় জোটের আসন সমঝোতা চাঁদপুরে ৫টি আসনে প্রার্থী যারা

আহম্মদ উল্যাহ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা করা হয়েছে। এতে ৩০০ আসনের মধ্যে ২৫৩টি আসনে সমঝোতার কথা জানানো হয়।

বৃহস্পতিবার রাতে আসন সমঝোতা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। চাঁদপুর-১ (কচুয়া) আসনে আনিসুর রহমান ; বাংলাদেশ খেলাফত মজলিস, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বিল্লাল হোসাইন মিয়াজী (এলডিপি), চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনে মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ড. নেয়ামুল বশির (এলডিপি)। একটি সূত্র থেকে জানান যায়, জামায়াত ইসলামীর হেভিওয়েট প্রার্থীরা ঢাকায় অবস্থান করছেন। আসন পূন: সমাঝোতা করার জন্য।

এদিকে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি থেকে সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন মুহাদ্দিস আবু নছর আশরাফী। আসন সমঝোতায় আনিসুর রহমান ; বাংলাদেশ খেলাফত মজলিস এই আসনে লড়বেন। চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ড. জালাল উদ্দিন। জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন। আসন সমঝোতায় বিল্লাল হোসাইন মিয়াজী (এলডিপি) প্রার্থী এই আসনে লড়বেন।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে প্রতিদ্বন্দ্বী করবেন জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মো. জয়নাল আবেদিন হাত পাখা প্রতীক নিয়ে লড়বেন। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি মো. হারুনুর রশিদ।

জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক। এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসাইন ছিলেন। আসন সমঝোতায় এলডিপির ড. নেয়ামুল বশির এই আসন পেয়েছে।

সম্পর্কিত খবর