
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের হাসিম মিজি বাড়ি নিবাসী মো: মনির মিজি’র মেঝো ছেলে মো: শরীফ মিজি পানিতে ডুবে ইন্তেকাল করেছেন। ইন্না…রাজিউন।
গতকাল ১২ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়ছিল প্রায় ২৪বছর। মৃত্যুকালে সে বাবা, মা, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
১২ডিসেম্বর বাদ এশা মিজি বাড়ি মসজিদের পাশে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় জানাযার নামাজে অংশগ্রহন করেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারী, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মো: বাহাউদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান,
সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, সাংগঠনিক সম্পাদক মো: জরুল হক নুরু গাজী, বিএনপির নেতা মো: ফখরুল ইসলাম খান বাক্কু, ৪নং ওয়ার্ডের মেম্বার মো: বিল্লাল হোসেন খান, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম, স্থানীয় মো: রুবেল কারী, মো: আতিক মুন্সি, নুর মোহাম্মদ মুন্সি, আবু শ্যামা মিজি, মরহুমের পিতা মো: মনির মিজি, মো: রাজন মিজি,
নাসির মিজি, রিপন মিজি, মো: রফিক কারী, বাবুল কারী, দেলু মিজিসহ মুসল্লীগণ। এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।




