
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রুপসা উত্তর ইউনিয়নের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শুক্রবার বিকালে ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
তিনি বলেন, বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই। জামায়াত একটি মজলুম দল, এ দলকে ধ্বংস করতে আওয়ামী লীগ এমন কোনো নির্মমতা নাই এ দলের কর্মী ও নেতাদের ওপর চালায়নি। আজ মজলুম সংগঠনটি এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতীকে পরিণত হয়েছে। মায়া-মমতা ও ভালোবাসা ভরা একটি সমাজ কায়েম করাই এই কাফেলার উদ্দেশ্য।
সম্মেলনে ইউনিয়ন জামায়াতের আমীর জামিরুল ইসলাম বি,এস,সির সভাপতিত্বে ও সেক্রেটারি আলী আকবর রনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল, নায়েবে আমীর মাওলানা কফিলউদ্দিন, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, জামায়াত নেতা মাওলানা আকরাম হোছাইন, মাওলানা আবু হানিফ, মাওলানা আলী আহম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা আধুনিক উপজেলা বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করার করার আহবান জানান অনুষ্ঠান শেষে এমপি প্রার্থী বিল্লাল মিয়াজী জুলাই যোদ্ধা গুলিবিদ্ধ শরিফুল ইসলাম হাদীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।




