
স্টাফ রিপোটার : জেলা বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর চাঁদপুরের মতলব দক্ষিনের এজাহারভুক্ত ১৬ (ষোল) এর অধিক মামলার আসামী ও মতলবের আলোচিত মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার চিহ্নিত আসামী জহির মিয়াজীকে আটক করেছে পুলিশ।
গত ৯ ডিসেম্বর মতলব দক্ষিন থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিক্তিতে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বহরী আড়ং বাজারে তার দোকানের সামনে হইতে তাকে আটক করা হয়। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায় গত ২৫ নভেম্বর একই এলাকার সেলিম তপাদারের সাথে পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনা ঘটে ।
আসামী জহির ওই সময় দেশীয় অস্ত্রদিয়ে সেলিম তপাদার ও তার স্ত্রী নুরনাহার আক্তারকে গুরুতর জখম করে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় নুরনাহার বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন । এছাড়াও তার বিরুদ্ধে চুরি,মাদক, মারামারি সহ প্রায় ১৬ এর অধিক মামলা এবং গ্রেফতারি পরোয়ানা রয়েছে । জহির মিয়াজীর মাদক ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসী বহরী আড়ং বাজার ও মতলব দক্ষিন উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করেছে । জহির মিয়াজীর আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে ।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন আসামী জহিরের বিরুদ্ধে ১৬টির বেশী মামলা রয়েছে । তাকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে ।




