
সমির ভাট্রাচার্য্য : চাঁদপুর মতলব দক্ষিনে মোবারক হোসেন ৫০ নামে এক ডেকোরেশন শ্রমিক গেইটের উপর থেকে নিচে পড়ে মৃত্যু বরণ করেছে । তার পিতার নাম করিম মিজি তার গ্রামের ফরিদগঞ্জ উপজেলার শেখদী গ্রামে ।
জানাযায় মতলব পৌরসভার পানির ট্যাংকি এলাকার শাহিনা ডেকোরেশনের দোকানে দির্ঘদিন যাবত কাজ করে আসছে । আজ ১০ ডিসেম্বর বুধবার দুপুরে সকালে ৭ নং ওয়ার্ডের নলুয়া শিল বাড়ী এলাকায় গেইটের কাজ করতে গিয়ে উপর থেকে মাটিতে পড়ে মারাত্মকভাবে আহত হয়।
এ সময় আশেপাশের লোকজন তাকে দ্রত মতলব দক্ষিন উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন । চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করেন । পরে তার পরিবারের লোকজন এসে মৃতদেহ নিয়ে যায় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ।




