চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময়

মহসিন হোসাইন: চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকারের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর প্রেসক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভাটি পরিচালনা করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। বক্তব্যের শুরুতেই তিনি সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি সাতটি জেলায় কাজ করেছি, কিন্তু চাঁদপুরে এসে মনে হলো এক প্রকার মিলনমেলায় এসেছি। চাঁদপুর প্রেসক্লাব সত্যিই খুবই অ্যাক্টিভ এবং সহযোগিতামূলক। চাঁদপুর জেলায় একটি প্রেসক্লাব এবং সাংবাদিকরা এক সাথে কাজ করছে ,সাংবাদিকরা ঐক্যবদ্ধ যা সত্যই প্রশংসনীয় ।

তিনি আরও বলেন, আপনারা যে নিউজ বা টেক্সট পাঠান, আমি গুরুত্ব দিয়ে দেখি। সাংবাদিকদের যথাযথ সম্মান দেওয়া হবে ও গুরুত্ব দেওয়া হবে । আমাকে চাঁদপুরে দায়িত্ব দেওয়া হয়েছে উন্নয়নের জন্য—আমি সেই কাজটিই করতে চাই। চাঁদপুরকে একটি সুন্দর জেলায় রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে আমি কাজ করবো।

নির্বাচন নিয়ে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের মানুষ তাদের সরকার কেমন হতে চায় সেই চিত্র ফুটিয়ে তুলতে আপনারাই সবচেয়ে বড় ভূমিকা রাখবেন। নির্বাচনকে কেন্দ্র করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব।

চাঁদপুরের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ইলিশ উৎপাদন বৃদ্ধি, রেল–লঞ্চ ও সড়ক ব্যবস্থার উন্নয়নসহ জেলার সম্ভাবনাময় বিভিন্ন দিক তুলে ধরে তিনি সাংবাদিকদের মতামত আহ্বান করেন। চাঁদপুরে এসে তিনি একা একাই শহর ঘুরে দেখেছেন, মানুষের কালচার ও জীবনধারা সম্পর্কে জেনেছেন বলেও উল্লেখ করেন।
তিনি আরো বলেন, আমি চাঁদপুরে দিতে এসেছি, নিতে আসিনি। আপনারা আমাকে সহযোগিতা করুন। আমি দিয়ে যেতে চাই একটি উন্নত ও সুন্দর চাঁদপুর।

জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, আমি এ পর্যন্ত সাতটি জেলায় কাজ করেছি, তবে চাঁদপুরে এসে মনে হয়েছে যেন এক মিলনমেলার মাঝে প্রবেশ করেছি। চাঁদপুর প্রেসক্লাব সত্যিই খুব সক্রিয় ও সহযোগিতামূলক। চাঁদপুরকে একটি আধুনিক ও সুন্দর জেলায় রূপ দিতে চাই। আমাকে চাঁদপুরে পাঠানো হয়েছে উন্নয়নের জন্য, আর সেই লক্ষ্যেই আমি কাজ করে যাবো।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ তাদের সরকার কেমন দেখতে চায়, আগামী দিনে দেশ কোন পথে এগোবে—এই বিষয়গুলো সাংবাদিকদের নিরপেক্ষ দৃষ্টিতে তুলে ধরার দায়িত্ব রয়েছে। নির্বাচনকেন্দ্রিক সকল সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা।

জেলার প্রধান অর্থনৈতিক সম্পদ ইলিশ উৎপাদন বৃদ্ধির দিকেও তিনি নতুন কিছু পরিকল্পনার ইঙ্গিত দেন। পাশাপাশি তিনি জানান, চাঁদপুরে যোগদানের পর শহরের বিভিন্ন এলাকা একা ঘুরে দেখেছেন এবং এখানকার সামাজিক পরিবেশ, সংস্কৃতি ও মানুষের চলাফেরা প্রত্যক্ষ করেছেন। তিনি সাধারণ মানুষের নানা সমস্যা, ভাবনা ও প্রত্যাশা সম্পর্কে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন।

জেলার রেল, লঞ্চ, বাস যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়েও তিনি আলোচনা করেন। এসব বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ গ্রহণের উদ্দেশ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পরিচিতি সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক অ্যাড. ইকবাল বিন বাশার, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সাবেক শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, সময় টিভির প্রতিবেদক ফারুক আহম্মদ,দৈনিক চাঁদপুর সময়ের সম্পাদক কাজী ইব্রাহীম জুয়েল, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল লতিফ চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, একুশে টিভি জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, দৈনিক আলোকিত চাঁদপুরের বাতা সম্পাদক মিজান লিটন ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফেরামের সভাপতি রিয়াদ ফেরদৌস ,দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান ,প্রথম আলো জেলা প্রতিনিধি আলম পলাশ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর ,চ্যানেল ২৪ প্রতিনিধি আর ইমরান শোভন, দীপ্ত টিভি প্রতিনিধি ইব্রাহিম রনি, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক ডালিম, ফোকাস মোহনার সম্পাদক মাসুদ আলম, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম, সাবেক সভাপতি আব্দুল লতিফ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আল আমিন, ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহরিয়া বিন ইয়াহিয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকরা ।

আলোচিত বিষয়সমূহে বক্তারা চাঁদপুরের চলমান ও গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প, নদীভাঙন ও যোগাযোগব্যবস্থার চ্যালেঞ্জ, ইলিশ সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা,চাঁদপুর প্রেসক্লাবকে উন্নয়ন সভা ও আইনশৃংখলা কমিটিকে অন্তভুক্ত করাসহ ইত্যাদি নানা সমস্যার পাশাপাশি সম্ভাবনা ও সমাধানের দিকগুলো তুলে ধরেন।

(১ম পৃষ্ঠার ৪কলাম )
ক্যাপশন: গতকাল চাঁদপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময়কালে সভায় সভাপতির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। ছবি- দৈনিক চাঁদপুর খবর

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

চাঁদপুরে দিতে এসেছি, নিতে আসিনি
—- নবাগত জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।

মহসিন হোসাইন: চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকারের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। বক্তব্যের শুরুতেই তিনি সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি সাতটি জেলায় কাজ করেছি, কিন্তু চাঁদপুরে এসে মনে হলো এক প্রকার মিলনমেলায় এসেছি। চাঁদপুর প্রেসক্লাব সত্যিই খুবই অ্যাক্টিভ এবং সহযোগিতামূলক।

তিনি আরও বলেন, আপনারা যে নিউজ বা টেক্সট পাঠান, আমি গুরুত্ব দিয়ে দেখি। আমাকে চাঁদপুরে দায়িত্ব দেওয়া হয়েছে উন্নয়নের জন্য—আমি সেই কাজটিই করতে চাই। চাঁদপুরকে একটি সুন্দর জেলায় রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে আমি কাজ করবো।
নির্বাচন নিয়ে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের মানুষ তাদের সরকার কেমন হতে চায় সেই চিত্র ফুটিয়ে তুলতে আপনারাই সবচেয়ে বড় ভূমিকা রাখবেন। নির্বাচনকে কেন্দ্র করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব।
চাঁদপুরের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ইলিশ উৎপাদন বৃদ্ধি, রেল–লঞ্চ ও সড়ক ব্যবস্থার উন্নয়নসহ জেলার সম্ভাবনাময় বিভিন্ন দিক তুলে ধরে তিনি সাংবাদিকদের মতামত আহ্বান করেন। চাঁদপুরে এসে তিনি একা একাই শহর ঘুরে দেখেছেন, মানুষের কালচার ও জীবনধারা সম্পর্কে জেনেছেন বলেও উল্লেখ করেন।
তিনি আরো বলেন, আমি চাঁদপুরে দিতে এসেছি, নিতে আসিনি। আপনারা আমাকে সহযোগিতা করুন। আমি দিয়ে যেতে চাই একটি উন্নত ও সুন্দর চাঁদপুর।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক অ্যাড. ইকবাল বিন বাশার, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাড. শাহজাহান মিয়া, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, সময় টিভি জেলা প্রতিনিধি ফারুক আহমদ, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, একুশে টিভি জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, এনটিভি প্রতিনিধি শরীফুল ইসলাম, মিজান লিটন।

সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, ইব্রাহিম কাজী জুয়েল,
সভায় বক্তারা চাঁদপুরের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সমস্যা ও সম্ভাবনা এবং সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন।

ক্যাপশন: গতকাল চাঁদপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময়কালে সভায় সভাপতির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। ছবি- দৈনিক চাঁদপুর খবর

সম্পর্কিত খবর