চাঁদপুর সদর উপজেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজারে ধর্ষণের অভিযোগে আটক শহীদ গাজীকে জামায়াত নেতা বলে প্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।

জামায়াত আমীর বলেন,শহীদ গাজী নামে চাঁদ খার বাজারে জামায়াতের কোন নেতা বা কর্মী নেই। জামায়াতের কোন প্রোগ্রামের পাশে দাড়িয়ে থাকা ব্যক্তিকে জামায়াত নেতা বলে চালিয়ে দেয়া খুবই দূঃখ জনক।

বর্নিত ব্যাক্তি জামায়াত নেতা তো দূরের কথা, তার সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার খারাপ উদ্দেশ্য এধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সোসাল মিডিয়া ও পত্রিকায় প্রকাশ করা হয়েছে।

এধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন জামায়াত আমীর।

সম্পর্কিত খবর