দৈনিক প্রভাতী কাগজের ৫ম বছরে পর্দাপন উপলক্ষে কোরআন খতম ও দোয়া

স্টাফ রিপোর্টার : কোরআন খতম ও দোয়ার মধ্য দিয়ে পাঠক প্রিয় দৈনিক প্রভাতী কাগজের প্রতিষ্ঠার ৫ম বছর যাত্রা শুরু।

১০ নভেম্বর দৈনিক প্রভাতী কাগজের প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে সোমবার বাদ যোহর চাঁদপুর শহরের বড়স্টেশন রেলওয়ে মাদানী দারুস্ সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া ও মুনাজাত অনুষ্ঠানে পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সাংবাদিক এবং সকল কর্মীদের জন্য দোয়া করা হয়, যাতে এটি দীর্ঘ দিন ধরে পাঠক ও সমাজে সেবা দিতে পারে।

দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বড়স্টেশন জামে মসজিদ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, সাবেক সাধারণ জে এম শাহীন,

আল ইমরান শোভন, ঢাকা ব্যাংকের ম্যানেজার রোটাঃ আহসান হাবিব, রোটাঃ জামাল খান প্রমখ। পরে এমিতখানায় এমিতদের সাথে সকল অতিথি মধ্যাহ্নভোজনে অংশ গ্রহন করেন। পাঠক প্রিয় ১০ নভেম্বর দৈনিক প্রভাতী কাগজের প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেল বলেন প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে আমরা সব সময় ব্যতিক্রম আয়োজন করে থাকি।

পৃথিবীতে দোয়ার উপরে কিছু নেই। দোয়া পারে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে। এতিমদের সাথে একবেলা খাবার খাওয়ার ফজিলত অনেক, যার মধ্যে রয়েছে জান্নাত ওয়াজিব হওয়া, অন্তর নরম হওয়া, এবং আল্লাহর নৈকট্য লাভ করা।

হাদিস অনুযায়ী, যে ব্যক্তি কোনো এতিমকে নিজের পরিবারের সাথে নিজের খাবার ভাগ করে খাওয়ায় এবং তাকে পরিতৃপ্ত করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমরা আমাদের পত্রিকার পরিবার প্রতি বছর এতিমদের সাথে খাবার খাওয়ার আয়োজন করি।

সম্পর্কিত খবর