
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত পাঠক জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রভাতী কাগজ পত্রিকা সফলতার ৪ বছর পেরিয়ে ৫ বছরে পদাপর্ণ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে কোরআন খতম, দোয়া ও মুনাজাত, পত্রিকার প্রতিনিধি সম্মেলন, আলোচনা সভা, কেক কাটা, ফুলেল শুভেচ্ছা, চা চক্র ইত্যাদি।
গতকাল সোমবার (১০ নভেম্বর ২০২৫খ্রি.) চাঁদপুর শহরের চিত্রলেখা এ্যাপোল টাওয়ারে ৩য় তলায় দৈনিক প্রভাতী কাগজরের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, ফুলেল শুভেচছা বিনিময় ও চা চক্রের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহম্মদ আব্দুর রকিব পিপিএম।
জেলা প্রশাসক বলেন, যখন জেলায় কোনো ঘটনা ঘটে এর সঠিক তথ্যটা জানার জন্য প্রভাতী কাগজ খুঁজি। দৈনিক প্রভাতী কাগজ পাঠকের মনে আস্থা অর্জন করে নিয়েছে। আমরা পত্রিকাটির সার্বিক মঙ্গল কামনা করি।
এসময় প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশ আবদুল আউয়াল রুবেল জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন, একই সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দৈনিক প্রভাতী কাগজের সম্পাদককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এই সময় পত্রিকার সম্পাদককে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক কাদের পলাশ,
চাঁদপুর জেলা জামায়াতের পক্ষ থেকে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক এমপি প্রার্থী অ্যাড শাহাজান মিয়া, সেন্ট্রাল রোটারী ক্লাবের পক্ষ থেকে রোটাঃ আব্দুল্লাহ আল মামুন, রোটাঃ জামাল হোসেন ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএমসহ সকল অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপন করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দৈনিক প্রভাতী কাগজের সকল সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন।
এই সময় উপস্থিত ছিলেন পৌর জামাতের আমির অ্যাডভোকেট শাহাজান খান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, ডাঃ পীযূষ, বিশিষ্ট ব্যবসায়ী নেপাল শাহ, ডেভলপার জামান সাকিব, ঢাকা ব্যাংকের ম্যানেজার রোটারিয়ান আহসান হাবীব প্রমুখ।
এই সময় প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেল বলেন, পত্রিকাটি সফলতার ৪ বছর পেরিয়ে ৫ বছরে পদাপর্ণ করছে। আমি সংশ্লিষ্ট সবাইকে আজকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। পাঠকদের সমর্থনের কারণে পত্রিকাটি এগিয়ে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার কারণে ও অল্প কয়েকদিনের মধ্যেই পাঠকগণ পত্রিকাটি সাদরে গ্রহণ করেছে।
পত্রিকাটিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের প্রধান লক্ষ। পত্রিকাটি অনুমোদন পাওয়ার পর থেকেই নিয়মিত প্রকাশ করে আসছি। সেই থেকে আমাদের এ নিয়মিত প্রকাশনা অব্যাহত আছে এবং থাকবে। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের প্রিন্ট পত্রিকার পাশাপাশি অনলাইন সংস্করণ প্রকাশনা করে আসছি। আমার সাথে এক ঝাঁক উদ্যমী তরুণ সাংবাদিকগণ আছে। তারা পত্রিকাটির উন্নতির জন্য কাজ করে যাচ্ছে।




