শাহমাহমুদপুরে শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৪নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে হযরত শাহমাহমুদ বোগদাদী (রা.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। পরে শুক্কুর গাজী বাড়ি এলাকা থেকে শুরু করে ৪নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালান।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে নেতাকর্মীরা বলেন, “তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়ন ও জাতীয় রাজনীতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। তাই আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকে বিজয়ী করতে ধানের শীষ মার্কায় ভোট দিন।”

তারা জানান, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যিনি অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় অবস্থান ধরে রেখেছেন তিনি শেখ ফরিদ আহমেদ মানিক। তাই একজন সৎ, পরিচ্ছন্ন ও যোগ্য প্রার্থী হিসেবে শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করা এখন সময়ের দাবি। এ এলাকার ভবিষ্যৎকে সঠিক পথে এগিয়ে নিতে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য বাকের খন্দকার,

সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র সহ-সভাপতি নাহিদ খান, সহ-সভাপতি মোশারফ হোসেন কারী, নজরুল ইসলাম বাবলু,

দেলোয়ার হোসেন দুলু, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, জয়েন্ট সেক্রেটারি রিপন মিজি, শামছুল হুদা, ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মিজি, সদস্য বিল্লাল গাজীসহ প্রমূখ।

সম্পর্কিত খবর