চাঁদপুর সদরে উপজেলার নবাগত প্রাথমিক শিক্ষা অফিসারের যোগদান

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলা প্রাথমকি শিক্ষা অফিসার হিসেবে আবু সাঈদ চৌধুরীর যোগদান করেছেন।

গতকাল ১০ নভেম্বর তিনি চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে যোগদান করেন। আবু সাঈদ চৌধুরী এর পূর্বে হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দক্ষতা ও সুনামের সাথে কর্মরত ছিলেন।

এদিকে, চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে আবু সাঈদ চৌধুরী যোগদান করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী,

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন। জানা যায়, আবু সাঈদ চৌধুরী সফলতা ও সুনামের মধ্য দিয়ে বিগতদিন তিনি কাজ করছেন,

চাঁদপুরে প্রাথমিক শিক্ষা মান উন্নয়নের জন্য তিনি সদর উপজেলার সকল শিক্ষক শিক্ষিকা, সংশ্লিষ্ট স্কুলের সাথে জড়িত সকলের সার্বিকভাবে সহযোগিতা কামনা করেছেন।

সম্পর্কিত খবর