
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারীকে গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫খ্রি.) সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৫ আগস্টের ২০২৪ খ্রি. পর আত্মগোপনে ছিলেন চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী। চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ একাধিক ফেসবুক আইডি থেকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের পতন হলেও দাপট কমেনি খানজান আলী কালুর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় বিভিন্ন অপকর্মসহ এলাকার সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করতেন।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে যাওয়ার পরেও এখনো তার সহপাঠিরা দাপটে চলছেন বলে অভিযোগ এলাকাবাসীর।




