
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএ টিভির জেলা প্রতিনিধি জি এম শাহীন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে । তিনি বর্তমানে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। তিনি দীর্ঘদিন কিডনীজনীত সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ।
এ দিকে গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী মোবাইলে তার শারিরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় সাংবাদিক জিএম শাহীন জানান, আমার শারিরীক অবস্থা এখনো আশংকামুক্ত নয় । চিকিৎসা চলছে । তিনি আগামী সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাবেন বলে জানান ।
প্রসঙ্গত : গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ চাঁদপুরে বেসরকারী একটি হাসপাতালে দেখতে যান চাঁদপুরে এসএ টিভির জেলা প্রতিনিধি জিএম শাহীনকে ।
তিনি তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাবেক সভাপতি জালাল চৌধুরী, সাংবাদিক মো. শওকত আলীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।




