চাঁদপুর ব্র্যাকের সচেতনাতামূলক ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ব্র্যাকের ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা প্রচারনামূলক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবকর ১০ সেপ্টেম্বর শহড়ের ব্র্যাকের কার্যলয়ের সামনে থেকে শহড়ের বিভিন্ন স্থানে এ ক্লিন ও প্রচারণামূলক কার্যক্রম করা হয়।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল ক্লিনিং ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের,ব্রাকের জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, মেডিকেল টেকনোলজি ল্যাব জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম অফিসার মোঃ আলমগীর হোসেন। উদ্বোধনের পূর্বে ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল বলেন, ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন সত্যি অনেক প্রশংসনীয়, ব্র্যাক পৌর সভা, উপজেলা,ওয়ার্ড ভিত্তিক পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করে আসছে, তার জন্য আমাদের সমাজের বিভিন্ন রোগ বালাই প্রতিরোধে কাজ করছে।

একটি নির্দিষ্ট স্থানে পরিচ্ছন্নতা অভিযান, যা সাধারণত জনসচেতনতা বৃদ্ধি এবং মশা-মাছির বিস্তার রোধে করা হয়। এই ধরনের অনুষ্ঠানে সচেতনতামূলক ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগ চাঁদপুর পৌর এলাকার আশেপাশে বিভিন্ন এলাকা জুড়ে তারা মাইকিং এর ব্যবস্থা করেন। অভিযানে বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি নোংরা পানি পরিষ্কার করা হয়।

সম্পর্কিত খবর