কচুয়ায় ভ্রাম্যমান আদালতে দুইটি ড্রেজার বিকল

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ড্রেজারের পাইপ বিকল করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকেলে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর দক্ষিণ বিলে বাচাইয়া গ্রামের মহীনের ড্রেজারের পাইপ বিকল করে দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আবু নাছির।

এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে টের পেয়ে ড্রেজারের মালিক মহিন পালিয়ে যায়। অপরদিকে বাছাইয়া ব্রিক ফিল্ডের উত্তর পার্শ্বে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ড্রেজার ও ব্রিকফিল্ড মালিক আলী আশরাফকে ড্রেজার ও পাইপ সরিয়ে নেওয়ার মুচলেকা দেওয়ায় দন্ড প্রদান করা হয় নাই।

সম্পর্কিত খবর