চাঁদপুরে অবৈধ পণ্য তৈরির তিন কারখানা শনাক্ত : ৪৩ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোটার : চাঁদপুর সদর উপজেলায় চাঁদপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট স্থাপন করে অবৈধ পণ্য তৈরির ৩ কারখানা শনাক্ত এবং ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও সদর উপজেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপস্থিতিতে অবৈধ কারখানার ওপর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে পুরাণবাজার এলাকায় নিম্নমানের বিভিন্ন পণ্য তৈরি করায় মেসার্স এসএস চাঁদপুর ট্রেডার্স, আব্দুস সাত্তার খান সংস্থা এবং চাঁদপুর ট্রেডার্স নামে ৩টি অবৈধ পণ্য তৈরি কারখানা শনাক্ত করা হয়।

তাৎক্ষণিক এদেরকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করায় সেনাবাহিনীর এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্পর্কিত খবর