চাঁদপুর সাংস্কৃ‌তিক চর্চা কেন্দ্র পরিদর্শনে এডিসি (সার্বিক) মোঃ এরশাদ উ‌দ্দিন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সাংস্কৃ‌তিক চর্চা‌কেন্দ্র প‌রিদর্শন করে‌ছেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মোঃ এরশাদ উ‌দ্দিন।

শুক্রবার (৫ সে‌প্টেম্বর) সন্ধ‌্যায় চর্চা‌কেন্দ্র প‌রিদর্শনকা‌লে মত‌বি‌নিময় সভায় সাংস্কৃ‌তিক কর্মীদের উ‌দ্দেশ্যে ব‌লেন, আপনারা চর্চা কেন্দ্রকে সাংস্কৃ‌তিক কর্মকা‌ন্ডের মধ‌্যদি‌য়ে প‌রিচালনা কর‌বেন। কোনভা‌বেই এর বাই‌রে যেন চর্চা কে‌ন্দ্র ব‌্যবহৃত না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখ‌তে হ‌বে। প্রতি সপ্তা‌হে অন্তত একবার সাংস্কৃ‌তিক আসর কর‌বেন তা‌তে ক‌রে সক‌লের অংশগ্রহন হ‌বে।

তিনি আরো বলেন, আপনারা অ‌নেক অভাব অ‌ভিযো‌গের কথা ব‌লে‌ছেন আ‌মি চেষ্টা কর‌বো আমার চাকুরীকা‌লের ম‌ধ্যে চর্চা‌কে‌ন্দ্রের উন্নয়‌নে জেলা প্রশাস‌কের হ‌য়ে কাজ কর‌তে।  আপনার সাংস্কৃ‌তিক কর্মী ও ব‌্যক্তিত্ব, তাই এই কেন্দ্রটি‌কে রাজনী‌তিকর‌নের থে‌কে দূ‌রে রাখ‌বেন। তা‌তে করে অতী‌তের নেয় কাউ‌কে পালা‌তে হ‌বে না। রাজনী‌তি আপনারা কর‌বেন ত‌বে তা যেন চর্চা‌কে‌ন্দ্রের বাই‌রে হয় এখা‌নে নয়। আপনারা লেজুরবৃ‌ত্তির সংস্কৃ‌তি থে‌কে বে‌রি‌য়ে এ‌সে সুস্থ সংস্কৃ‌তি চর্চা করুন।

আরও বক্তব‌্য রা‌খেন রংতু‌লি সাংস্কৃ‌তিক ও সামাজিক সংগঠ‌নের সভাপ‌তি বি‌শিষ্ট সাংস্কৃ‌তিক সংগঠক মঈনউদ্দিন লিটন ভূঁইয়া, চাঁদপুর থিয়েটারে সভাপতি ও অনন‌্যা নাট‌্যগো‌ষ্ঠির সভাপ‌তি শহীদ পাটওয়ারী, চাঁদপুর সাংস্কৃ‌তিক চর্চা‌কেন্দ্রের আহবায়ক শরীফ চৌধুরী, বীরমু‌ক্তি‌যোদ্ধা মোহন বাঁ‌শি স্মৃ‌তি সংস‌দের সভাপ‌তি অ‌জিত দত্ত, চাঁদপুর ড্রামার সাধরণ সম্পাদক কে এম মাসুদ প্রমূখ।

আয়কর আইনজীবী সাংস্কৃতিক সংগঠক ইখতিয়ার উদ্দিন শিশুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল, বর্নমালা থি‌য়েটা‌রের সভাপ‌তি হা‌বিবুর রহমান, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, অগ্নিবীণা সাংস্কৃতিক সংগঠনের অধ্যক্ষ শিপ্রা মজুমদার, নৃত্যধারার অধ্যক্ষ সোমা দত্ত, নটমন্চের সভাপতি পি এম বিল্লাল হোসাইন, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু,

সাধারণ সম্পাদক হারুনর রশীদ ডাক্তার, অনন‌্যা নাট‌্যগো‌ষ্ঠির যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, রংতু‌লি সাংস্কৃ‌তিক ও সামাজিক সংগঠ‌নের সাংগঠ‌নিক সম্পাদক মাসুদুল ইসলাম খান রতন, অ‌ভিজিত রায়, স্বরলিপি নাট্যগোষ্ঠীর সভাপতি এম আর ইসলাম বাবু,

জাসাস পৌর শাখার সদস্য সচিব সিয়াম খান, প্রতিভা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ফারাবী জুয়েল সহ সকল সাংস্কৃতিক সংগঠনের সংগঠক সহ বি‌ভিন্ন সাংস্কৃ‌তিক সংগঠ‌নের শিল্পী ও কলাকুশলীগণ উপ‌স্থিত ছি‌লেন।

সম্পর্কিত খবর