চাঁদপুরে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার বাগাদি নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার আয়োজনে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৭ সেপ্টেম্বর সকাল ৯টায় বাগাদী নানুপুর চৌরাস্তার মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

তিনি তার বক্তব্যে বলেন, আমি তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই, তিনি এখানে হাসপাতাল প্রতিষ্ঠা করে শুরু থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, আজকে যে হাজার হাজার রোগী এখানে এসেছে চিকিৎসা নেওয়ার জন্য আমি দেখে খুব খুশি হলাম প্রশাসনে কাজ করার সুবাদে আমরা বিভিন্ন কাজে সরকারের হয়ে কাজ করি তার মধ্যে আজকের অনুষ্ঠানটি একটি অন্যতম মনে রাখার মতো অনুষ্ঠান ,আমি আশা করব এই প্রতিষ্ঠানের যদি কোন কিছু প্রয়োজন হয় সরকারের পক্ষ থেকে আমি করার চেষ্টা করব , আমি প্রমোশন পেয়ে চলে যাব হয়তো আবার কখনো আমাকে কোন প্রয়োজন হলে চাঁদপুরজমিন হাসপাতালের ডায়াগনস্টিক এর স্বত্বাধিকারী আমাকে বলবেন আমি যেখানেই থাকি এই ভালো কাজের সাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে সব সময় মানুষের ভালো কাজের সাথে থাকতে চাই দোয়া করবেন যেন সব সময় রোকনুজ্জামান ভাইয়ের মত ভাল কাজে থাকতে পারি।

তিনি আরো বলেন, সমাজে সংবাদ মাধ্যম ভালো কাজ করলে প্রশাসন কাজ করতে সুবিধা হয় , ভালো সাংবাদিকতার মাধ্যমে রাষ্ট্রের এবং সমাজের উপকার হয়, বস্তুনিষ্ঠতার সাথে সাংবাদিকতা করলে দেশ প্রেমিক মানুষ হিসেবে পরিচিত হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া তার বক্তব্য বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমরা কিছু সামাজিক অনুষ্ঠানে যেতে হয়, তারই অংশ হিসেবে আজ চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চক্ষু শিবির অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এখানে এসে দেখলাম হাজার হাজার রোগী এতে প্রমাণিত হয় যে এখানে ভালো চিকিৎসা হয়, না হলে এত রোগী আসতো না। হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ আলম, হাজী লোকমান পাবলিক স্কুলের ভাইস প্রিন্সিপাল ইয়াসমিন আক্তার, সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম শেখ, কুমিল্লা অন্ধ কল্যান সমিতির দেলওয়ার হোসেন। বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহজাহান গাজীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ হোসাইন আহমেদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ফটো সাংবাদিক শাহনেওয়াজ আহমেদ, সাংবাদিক মোঃ জাকির হোসেন, চাঁদপুর সদর মডেল থানার এএসআই মোঃ সেলিম হোসেন সহ অনেকে।

আলোচনাসভা শেষে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করা হয়। পরে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার ৪ জন চিকিৎসক প্রায় ১৫ শত রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

সম্পর্কিত খবর