
চাঁদপুর খবর রিপোর্ট : কেন্দ্রীয় বিএনপি প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, সাংবাদিকদের দিকে রক্তচক্ষু দিয়ে কেহ তাকাতে পারবে না। আমার দলের কিংবা আমাদের কোন ভুল থাকলে সরাসরি বলবেন। কোন সংকোচের কিছু নেই। আপনার বিগত দিনে বহু এমপি-মন্ত্রীর সাথে ঘুড়েছেন, বহু উন্নয়ন মূলক কাজ স্ব-চোক্ষে দেখেছেন। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দেশ ও জাতি এগিয়ে যাবে। আমাদের সহযোগিতা সবসময় থাকবে।
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫খ্রি.) বেলা ১২টায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাথে মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, সাংবাদিকরা মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং এর বিষয়ে লেখা-লেখি করেন। আমরা চাই এ দেশটা আমার-আপনার সকলের। আমাদের প্রজন্মকে সুষ্ঠু ও সুন্দর একটা পরিবেশ দিতে চাই। এতে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি। আপনাদের ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের চাঁদপুরের উন্নয়ন অনেক দূর এগিয়ে যাবে। আপনাদের পরামর্শ, মতামত আগামীর সুন্দর একটি চাঁদপুর বিনির্মানে আমার কাজে লাগবে। আমরা কাজ করছি সব হয়তো মিডিয়ায় আসে না। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি রহিম বাদশা, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও জিটিভির জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌস, সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার কাদের পলাশ, ইনকিলাবের স্টাফ রিপোর্টার বিএম হান্নান, আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী, বিজয় টিভির স্টাফ রিপোর্টার সোহেল রুশদী,
যুগান্তরের জেলা প্রতিনিধ মির্জা জাকির, এস এ টিভির জি এম শাহীন, চ্যানেল ২৪ এর আল ইমরান শোভন, সময় নিউজের ফারুক আহমদ, ৭১ টিভির আলআমিন ভূঁইয়া , একুশে টিভির নেয়ামত হোসেন, মাইটিভির মুনাওয়ার কানন, নেক্সেস টিভির লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, এখন টিভির তালহা জুবায়ের, চ্যানেল আই এর মোরশেদ আলম , মোহনা টিভির রফিকুল ইসলাম বাবু,
বৈশাখী টিভির ওয়াদুদ রানা, দীপ্ত টিভির ইব্রাহীম রনি, ডিবিসির নজরুল ইসলাম আতিক, নিউজ-২৪ এর খোকন কর্মকার, এনটিভির শরীফুল ইসলাম, এটিএন নিউজের বিল্লাল ঢালী, বাংলা টিভির রহমান রুবেল, আনন্দ টিভির এইচ এম নিজাম ,ইনডিপেনডেন্ট টিভির মনিরুজ্জামান বাবলু ,নাগরিক টিভির অমরেশ দত্ত জয় প্রমুখ।




