
চাঁদপুর খবর রির্পোট: মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং ও চাঁদাবাজির সাথে জড়িতদের আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করার জন্য বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বানে জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের এলাকায় যদি কেহ মাদক,ইভটিজিং,কিশোরগ্যাং ও চাঁদাবাজির সাথে জড়িত থাকে, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন। কেহ নিজে আইন হাতে তুলে নিবেন না।
আইনের মাধ্যমেই অপরাধীর শাস্তি হবে। সুন্দর নিরাপদ একটি সমাজ বিনির্মানে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সহযোগিতা করার আহব্বান জানাচ্ছি।




