
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জে ফায়ার সাভিস অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় (সিএনজি এক্সিডেন্ট) গুরুতর আহত হন। দূর্ঘটনায় তার একটি পা ভেঙ্গে যায়। বিষয়টি গতকাল দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন ।
তিনি জানান, প্রাথমিকভাবে তাকে হাজীগঞ্জের আলীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) এ স্থানান্তর করা হয়। প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন এর দ্রুত সুস্থ্যতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী, ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে, মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন এর দূর্ঘটনার খবর শুনে দ্রুত খোজঁখবর নেন ও সুস্থ্যতা কামনা করেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।




