শাহমাহমুদপুর ইউনিয়নে মাসব্যাপী খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

মাসুদ হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাল পরিষ্কার কর্মসূচী আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে সিএন্ডবি খাল খালটি পরিষ্কার কর্মসূচীর উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।

ব্যতিক্রমী এ মাসব্যাপী কার্যক্রমের উদ্বোধনের সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগন। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচীর উদ্বোধন শেষে স্বপন মাহমুদ বলেন, স্বপন মাহমুদ বলেন, মশার প্রজনন স্থান বিনষ্টকরণ ও ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার কর্মসূচি হাতে নিয়েছি।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর নির্দেশনায় আমরা ইউনিয়ন বিএনপি শাহমাহমুদপুর ইউনিয়নকে স্বাস্থ্যসম্মত একটি ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী এ কর্মসূচি হাতে নিয়ে কাজ করছি। এতে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছে।

তবে ঘোষেরহাট হতে মহামায়া পর্যন্ত সিএন্ডবি খাল সহ ইউনিয়নের অন্যান্য খাল ডোবাগুলো ক্রমান্বয়ে পরিষ্কারের মাধ্যমে মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল দেওয়ান, সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, বিল্লাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক কাদের কাজী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব গাজী, সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী,

৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল পাটোয়ারী, স্বেচ্ছাসেবকদল নেতা শাকিল পাটোয়ারী, রাশেদ নিজাম রাজু, জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসাইন খান,

৬নং ওয়ার্ড শ্রমীক দলের সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি শাহাদাত গাজী, মৎসজীবী দলের নেতা আলমগীর গাজী, ছাত্রদল নেতা সজীব পাটওয়ারীসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকগণ।

সম্পর্কিত খবর