মাসুদ হোসেন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনলাইনে নতুন নিবন্ধনকৃত মনোনীত ১১০জন কার্ডধারী চলতি বছরের জুলাই ও আগস্ট এই দুই মাসের মোট ৬০ কেজি করে এ চাল পেয়েছেন। উক্ত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন এর সার্বিক তত্ত্বাবধানে চাল বিতরণের উদ্বোধনকালে বক্তব্য রাখেন উক্ত ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আফতাবুল ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তাহের খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী।
চাল বিতরণে ট্যাগ অফিসার উক্ত ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার মোরসাল আহমেদ এর পর্যবেক্ষনে, উক্ত ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়সাল আবেদীন ও ইউপি সদস্যদের সহযোগিতায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব বেপারী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব গাজী,
সহ-সভাপতি জহির বেপারী, সাংগঠনিক সম্পাদক মজিব ক্বারী, ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শওকত ক্বারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ইউপি সদস্যবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।