
স্টাফ রিপোর্টার : চাঁদপুর ইজিবাইক মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) সকালে এ স্মারকলিপি প্রদান করেন। প্রথমে স্বারকলিপি প্রদান করা হয় জেলা প্রশাসক বরাবর।
এছাড়াও স্মারকলিপির অনুলিপি পুলিশ সুপার, পৌর প্রশাসক, সেনা ক্যাম্প বরাবর।
স্বারকলিপিতে মালিক সমিতি উল্লেখ করেন, আমরা ইজি বাইক মালিক সমিতি চাঁদপুর পৌরসভাধীন চাঁদপুর শহর ও শহরতলীতে ইজি বাইক চলে।
মালিক সমিতির পক্ষ থেকে ২০০৯ সাল থেকে ইজি বাইক চলাচল পদযাত্রা শুরু করে। চাঁদপুর পৌরসভা কতৃক ইজি বাইক মালিক গণের কাছ থেকে ২০০৯-১০ অর্থ বছরে ১৫ মম টাকা হারে লাইসেন্স প্রদান করা হয়। বর্তমানে আমাদের কাছ থেকে চাঁদপুর পৌরসভা প্রতিটি গাড়ি লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ১৯ হাজার ২ শ টাকা নিয়ে থাকে।
লাইসেন্সের বিনিময়ে মালিক পক্ষকে ৬ টি স্হানে গাড়ি পাকিং ব্যবস্হা কথা থাকলে ও অদ্যাবদি পৌরসভা তা করে দেয়নি অথচ রং পাকিং এর নামে প্রতিনিয়ত ট্রাফিক পুলিশের মাধ্যমে মামলা করা হচ্ছে। যাহার পরিমান গাড়ি প্রতি ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। উক্ত রং পার্কিং এর নামে জরিমানা বন্ধ করার দাবী জানানো হয়। পৌরসভা ব্যাটারী চালিত ইজি বাইক মালিকগণ থেকে ২০২৫-২৬ অর্থ বছরে ১৯ হাজার ২ শ টাকা লাইসেন্স নবায়ন ফ্রি নেয়া হয়েছে।
কিন্তু আমার জানতে পারি যে আপনার কার্যালয় থেকে সিদ্ধান্ত হয় রাস্তায় লাল রং এক দিন এবং সবুজ চিন্হিত পরের দিন ব্যাটারী চালিত ইজি বাইক চলবে। আমাদের কাছ থেকে ৩৬৫ দিন ( ১ বছরের) নবায়ন ফ্রি নেয়া হয়েছে। অবিলম্ব উক্ত বৈষম্য মুলক কার্যক্রম বন্ধ করতে হবে। নতুবা ৩৬৫ দিন ইজি বাইক চলাচলের ব্যবস্হা করে দিতে হবে। যদি চাঁদপুর পৌরসভা বৈষম্য মুলক ব্যবস্থা নিয়ে থাকেন তবে আমাদের বার্ষিক নবায়ন ফ্রি অর্ধেক ফেরত প্রদান করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়ন(২৫০১) সভাপতি নুরুল ইসলাম নুরু ভাই , সাধারণ সম্পাদক হানিফ গাজী, মালিক সমিতির সভাপতি নাছির উদ্দীন, সাধারন সম্পাদক ফজলুল হক সরকারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।




