
স্টাফ রিপোর্টার : তারুণ্য উৎসব-২০২৫ দ্বিতীয় পর্ব উদযাপনে চাঁদপুর জেলা প্রশাসক কাপ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন স্বাক্ষরিত চিঠি থেকে বিষয়টি জানা যায়। তারুণ্য উৎসব-২৫ দ্বিতীয় পর্ব উপলক্ষ্যে আগামী ১৩ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা আয়োজন করবে জেলা প্রশাসন।
এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঐদিন সকাল ১০টায় চাঁদপুর হাসান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অঙ্গীকার লেকে। প্রতিযোগিতা আয়োজন বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ এরশাদ উদ্দিন স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, তারুণ্য উৎসব-২০২৫ (২য় পর্ব) উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক কাপ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৫ আগামী ১৩ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০ টায় হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অঙ্গীকার লেকে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক সাঁতারুদের স্পট রেজিস্ট্রেশনের জন্য ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্ম নিবন্ধন সনদ সাথে আনতে হবে।
সাঁতারের ইভেন্টসমূহে থাকবে ৮-১১ বছর বালক ও বালিকাদের জন্য ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতার, ৫০ মিটার ব্যাক স্ট্রোক সাঁতার ও ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতার প্রতিযোগিতা।
১২ থেকে ১৪ বছরের বালকদের জন্য ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতার, ৫০ মিটার ব্যাক স্ট্রোক সাঁতার ও ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতার প্রতিযোগিতা। ১৫ থেকে ১৭ বছরের বালকদের জন্য ১০০ মিটার ফ্রি স্টাইল সাঁতার, ১০০ মিটার ব্যাক স্ট্রোক সাঁতার ও ১০০ মিটার ব্রেস্ট – স্ট্রোক সাঁতার প্রতিযোগিতা।




