
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড আব্দুর রহমান (সাবেক জিপি) ইন্তেকাল করেছেন (ইন্না লিলাহি……. রাজিউন)। বৃহস্পতিবার সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টায় চাঁদপুর ফেমাস হাসপাতালে তিনি মারা যান। তিনি চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় বসবাস করতেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। অ্যাড. আব্দুর রহমান দীঘদিন চাঁদপুর আদালতে জিপির দায়িত্ব পালন করেছেন।




