চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড বিএন‌পির ৪নং মহল্লা ক‌মি‌টির সদস্য সংগ্রহ কর্মসূ‌চি

স্টাফ রিপোর্টার: চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএন‌পির ৪নং মহল্লা ক‌মি‌টির প্রাথ‌মিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূ‌চির উ‌দ্বোধন হয়েছে।

৭নং ওয়ার্ড বিএন‌পি ও অঙ্গ সহযোগী সংগঠ‌নের আয়োজনে সোমবার (৩ সেপ্টেমবার) বিকেলে কাচ্চা কলোনী এলাকায় কর্মসূ‌চির উ‌দ্বোধনী অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন জেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক মুনির চৌধুরী।

এ সময় তি‌নি বলেন, আমরা ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি,আমরা আমাদের ভোটের জন্য আন্দোলন করেছি। তিনি আরো বলেন, একটি দল ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাথেও ছিল। প্রত্যেক নির্বাচ‌নে সি‌ট ভাগাভা‌গি ক‌রে ক‌য়েকক‌টি আসন পায়।২০০১ সা‌লে আমা‌দের সা‌থে এ‌সে মন্ত্রীত্ব নিয়েছে। ঐ দল পিআর চায়, আর তলে তলে সিট চায়। যারা নির্বাচন বানচাল কর‌তে চায়। বাংলাদেশে একটি দল আছে তারা হলো জাতীয় বেইমান।

তিনি বলেন,জিয়াউর রহমা‌ন সাহেবের সময় থেকে এখন পর্যন্ত আ‌মি আ‌ছি, অদ্যবদি দল বদল ক‌রি নাই। আপনারা সক‌লে দ‌লের প্রাথ‌মিব সদস্য প‌দের ফরম পূরন করুন। আপনার ঘ‌রে ঘ‌রে গি‌য়ে খা‌লেদা জিয়, তা‌রেক জিয়া ও মা‌নিক ভাই‌য়ের সালাম জানা‌বেন। সা‌থে সাথে ধা‌নের শী‌ষে ভোট দেওয়ার জন্য আহবান জানা‌বেন। বিগত ১৭ বছর আমরা ভোট দি‌তে পা‌রি নাই তাই সকল‌কে ভোট কে‌ন্দ্রে আসার আহবান জানা‌বেন।

এ সদস্য ফর‌মের তথ্যাদি ক‌ম্পিউটারে তথ্যাদি থাক‌বে। ৭নং ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি মোস্তফা মালের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ক‌বির হোসেন সরদারের প‌রিচালনায় ‌বিশেষ অ‌তি‌থি জেলা বিএন‌পির প‌রি‌বেশ বিষয়ক সম্পাদক মোঃ সালাহ উ‌দ্দিন সে‌লিম, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক মোঃ আ‌লি আহমেদ সরকার, সহ যুব বিষয়ক সম্পাদক দ্বীন মোঃ জিল্লু বেপারী, স‌দস্য হাজী সামছুল হক প্রধা‌নিয়া, জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক শামছুল আলম সূর্য, পৌর ছাত্রদ‌লের সাধারণ সম্প্দক ফ‌য়েজ ঢালী,সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি আবু নাঈম খান।

বক্তারা ব‌লেন, বিগত ১৭ বছর আমরা ভোট দি‌তে পা‌রি নাই। জাতীয় নির্বাচ‌নের মাস ঘো‌ষিত হ‌য়ে‌ছে তাই আমরা ধা‌নের শী‌ষের প্রা‌র্থি মা‌নিক ভাই‌য়ের জ‌য়ের জন্য এখন থে‌কে কাজ ক‌রে যাব। আমা‌দের ঘ‌রে ঘ‌রে গি‌য়ে সকল‌কে বুঝা‌তে হ‌বে তা‌রেক রহমা‌নের ৩১ দফা প্রচার কর‌তে হ‌বে। জামায়াত বি‌ভিন্নভা‌বে ধর্মীয় দোহাই দি‌য়ে জনগণ‌কে ভুল বুঝা‌চ্ছে, তারা বল‌ছে দা‌ড়িপাল্লায় ভোট দিলে জান্নাত মিলবে। আপনারা জামা‌তের এ বিভ্রা‌ন্তির কথায় কান দি‌বেন না। সকল ওয়া‌র্ডের থে‌কে ৭নং ওয়ার্ড ধা‌নের শী‌ষের প্রতী‌কে বেশী ভোট আস‌বে ব‌লে আমরা ম‌নে ক‌রি।

এসময় উপ‌স্থিত ছি‌লেন ৭নং ওয়ার্ড বিএন‌পির ৪নং মহল্লা ক‌মি‌ট সভাপতি কামাল সোহেল, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধানীয়া, ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক আমিন গাজী,পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন রুবেল, হাবিব খান, সাবেক ওয়ার ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ। হোয়াটসঅ্যাপে দলের সাধারণ সম্পাদক কামাল রাড়িসহ ওয়ার্ড ও মহল্লার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর