
স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা প্রশাসক মোহসিন উদ্দিনের নির্দেশনায় সদর উপজেলা তরপুরচন্ডী ইউনিয়ন ভূমির আওতাধীন আশ্রয়ন ও আবাসন প্রকল্পের ২৩২ টি ঘররে মধ্য ৫০টি ঘর ঘরের নামজারি খতিয়ান ও ডিসিআর বিতরনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
৩ই’ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায়- তরপুরচন্ডী ইউনিয়নের ঘোড়া মারা আশ্রয়ন প্রকল্পে ঘরের নামজারি খতিয়ান বিতরণের পূর্বে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) একরামুল সিদ্দিক,
উপজেলা নির্বাহী অফিসার সাখওয়াত জামিল সৈকত, সহকরী কমিশনার ভূমি (সদর উপজেলা) বাপ্পী দও রনি, তরপুর চন্ডী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ নূরুল আলম চৌধুরীর সার্বিক সহযোগিতায় ঘোড়ামাড়া আশ্রয়ন ও আবাসন প্রকল্পের ২৩২ টি ঘরের মধ্যে ৫০ টি ঘরের নামজারি খতিয়ান বিতরন সম্পূর্ন হয়।
এসময় তিনি বলেন’ দীর্ঘ ২৫ টি বছর এ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা তারা তাদের সঠিক কাগজ পত্র পেয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন। এতদিন যারা কাগজপত্র বিহীন বসবাস করে আসছে, সে দীর্ঘ ২৫ টি বছর পর আজ তারা তাদের সঠিক কাগজ পত্র হাতে পেয়ে তাদের মুখে যেনো আনন্দের হাসি মেতে উঠে। বাকি যে ঘর গুলো রয়েছে সেগুলোও আমরা কাজ করছি।
তিনি আরো বলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহসীন উদ্দিন সহ সকল কর্তৃপক্ষদের সার্বক্ষণিক নিদর্শনা ও সহযোগীতায় আশ্রয়ন প্রকল্পে সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা সহকারী ভূমি উপস্থিত থেকে বাসিন্দাদের মধ্যে নামজারি খতিয়ান ও ডিসিআর বিতরন করেন।




