মতলব দক্ষিণে অবৈধ ড্রেজারে তিনজন আটক ৫০ হাজার টাকা জরিমানা

সমির ভট্টাচার্য্য : মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নের মেহরন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেনের নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি মিজ মুমতাহিনা পৃথৃলা অভিযান চালিয়ে তিন জন আসামিকে আকট করা হয় ।

গত ৩ সেপ্টেম্বর বিকালে অভিযান পরিচালনাকালে পুকুরের তলদেশ থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি উত্তলোন করতে দেখা যায় ।

এ সময় ড্রেজারের কাজে নিয়জিত ৩ জন আসামীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ১৫ অনুসারে ৫০ হজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ড্রেজারটি ঘটনাস্থলেই অকেজো করা হয়। এ সময় মতলব দক্ষিণ থানার এসআই আফজাল সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন ।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মিজ মুমতাহিনা পৃথৃলা বলেন ড্রেজার দিয়ে মাটি কাটর অপরাধে তিনজনকে আটক করা হয়েছে । এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল দেওয়া হয়েছে ।

সম্পর্কিত খবর