
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টা হতে সারাদিন ব্যপী ঘোষেরহাট মিয়ার বাজার বিশ্বখাল হতে মহামায়া বাজার জমজমিয়া ব্রীজ পর্যন্ত কৃষকের সেচ কাজের স্বার্থে স্বেচ্ছায় খালের কচুরিপানা পরিস্কার করার কর্মসূচী গ্রহন করা হয়েছে।
৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি সূত্রে এ তথ্য জানা যায়। তাই উক্ত কর্মসূচীতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্র দল, কৃষকদল, শ্রমিক দল, তাঁতী দল, মহিলা দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল মিজি।
এতে আরো জনা যায়, যে সকল নেতাকর্মী স্বেচ্ছায় বিনা পারিশ্রমিক হিসেবে কাজ করতে আগ্রহী অবশ্যই তাদের আলাদা পোষাক সাথে নিয়ে আসতে হবে।




