ডা: সৈয়দ আহমেদ কাজলের স্ত্রী জুলেখা আখতার চাঁদপুর সরকারি মহিলা কলেজে যোগদান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ও ড্যাবের নেতা ডা: সৈয়দ আহমেদ কাজল এর স্ত্রী জুলেখা আখতার চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক (সমাজবিজ্ঞান বিভাগ) পদে যোগদান করেছেন।

গতকাল ৩সেপ্টেম্বর চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক (সমাজবিজ্ঞান বিভাগ) পদে সদ্য যোগদান কৃত জুলেখা আখতার কে ফুল ও নতুন পরিচয়পত্র দিয়ে বরণ করে নেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।

এসময় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ও ড্যাবের নেতা ডা: সৈয়দ আহমেদ কাজলসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর