ইব্রাহিম খান : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে স্মরণকালের সেরা বর্ণাঢ্য রেলি করেছে জেলা বিএনপি।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে গতকাল ১ সেপ্টেম্বর সোমবার বিকেলে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুনে সজ্জিত হয়ে রেলি নিয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি পূর্ব সমাবেশে সভাপত্বি করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝির যৌথ পরিচালনায় বক্তব্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম,
এভোভোকেট জহির উদ্দিন বাবর, এডভোকেট হারুনুর রশিদ, শাহজালাল মিশন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী।
এসময় উপস্তিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নান, চাঁদপুর পৌর এনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, জেলা বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, হুমায়ুন কবির প্রধান, ডি এম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুনিরা চৌধুরী, তানভির হুদা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন,
এডভোকেট শামছুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ আব্দুর কাদের বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, আইন বিষয় সম্পাদক এড. কোহিনুর রশিদ, ছাত্র বিষয়ক সম্পাদক আক্তার হোসেন সাগর, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাদল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট জাকির হোসেন ফয়সাল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলগীর আলম জুয়েল, জেলা জাসাসের আহবায়ক রোটরিয়ান কাজী মাইনুল হক জীবন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সেক্রেটারী এডভোকেট নুরুল আমিন খান আকাশ,
সাংগঠনিক সম্পদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ মাঝি, সদস্য সচিব শামছুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক শামছুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।
রেলি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। আমরা আমাদের শত্রু এখনো চিহ্নিত করতে পারিনি। এই বাংলার মাটিতে পিআর পদ্ধতি চলবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এর যদি কোন ব্যর্তয় হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ চাঁদপুরের রাজপথ জামাত ও এনসিপির নয় বিএনপির নেতাকর্মীদের দখলে থাকবে।
বিএনপি দীর্ঘ ১৭ বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে রয়েছে। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়।
এসময় বিএনপি কার্যালয়ের সামনে ও এর আশেপাশের সড়ক কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। ছাড়াও চাঁদপুরের প্রায় ৩০টির অধিক সাংস্কৃতিক সাংগঠনের শিল্পীরা মিছিলে অংশ নেয়।