হাইমচরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ ইসমাইল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ লা সেপ্টেম্বর সকাল ১০টায় হাইমচর উপজেলা তেলির মোড় বেড়ি বাঁধ হতে রেলিটি বের হয়ে আলগী বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন স্কুলের সামনে এসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হলেও, দেশে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক দিন দিন বেড়েই চলেছে।

কিছু দুষ্কৃতিকারীদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন, হাইমচরে কোন ধরনের ভূমিদস্যু, চাঁদাবাদ, সন্ত্রাস, মাদক থাকবে না। আপনারা নিজ নিজ এলাকায় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। বিএনপি নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমিদখল করে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমরা সবাই নেতা ও কর্মী, জনগণের সেবক হিসেবে সেবা করে যেতে চাই।

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মোঃ খলিলুর রহমান গাজী।

প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সকল ইউনিটের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে রেলিটিতে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুল খালেক খান,

মিজানুর রহমান শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজি,বিল্লাল হোসেন আখন, সরদার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল,মোঃ আজিজুল হক বাবুল,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি,

সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান আখন,উপজেলা সেচ্চা সেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি,জেলা ছাত্র দলের সভাপতি মোঃ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন পাটওয়ারী,

সাংগঠনিক সম্পাদক জিয়ার রহমান সোগান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ আখন, সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি,হাইমচর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আহসান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন আনসারীসহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর