
চাঁদপুরের বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় গত ৩০ আগস্ট শনিবার “শাহমাহমুদপুরে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাউল বিক্রিতে অতিরিক্ত অর্থ আদায়” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
ন্যায্য মূল্যের চালের ডিলার মোঃ মাহাবুব গাজী জানান, আমার জানা মতে কেউ চাল বিতরণকালে কোন বাড়তি টাকা নেয়নি। যদিও কাউকে দিয়ে থাকে তাহলে আমাদের অজান্তে অন্য কাউকে দিয়েছে। এবং বস্তা প্রতি কম চাল দেয়ার বিষয়টি হলো- চাঁদপুর থেকে আনা কিছু বস্তাতে সামান্য কিছু চাল কম থাকতে পারে।
এজন্যই হয়তো কয়েকজন ভোক্তার মন ক্ষুন্ন হতে পারে। আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি। এবং পরবর্তীতে এরকম সমস্যা যাতে না হয় আমরা আরো সচেতনতার সাথে কাজ করবো বলে আশাবাদী।
প্রকাশিত সংবাদে সাংবাদকে আমিসহ আমার দলীয় অন্যান্য নেতৃবৃন্দের নামে ভূল তথ্য দিয়ে হেয় প্রতিপন্ন করার তীব্র নিন্দা জানাই।
নিবেদক- মোঃ মাহাবুব গাজী ন্যায্য মূল্যের চালের ডিলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন, চাঁদপুর সদর।




