
কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি মো. শফিকুল ইসলাম মিন্টু (৩৬) কে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রাপ্ত তথ্যে জানাগেছে, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে অভিযান চালিয়ে কচুয়া উপজেলার ভাটিসিনিয়া এলাকা থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে উদ্ধার করা হয় ১২ পিস ইয়াবা ট্যাবলেট। সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যাক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাধক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।




