
ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট ২০২৫) নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আরিফুর রহমান সরকার, এএসআই (নিঃ) সোঃ ছগির হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় পশ্চিম আলোনিয়া গ্রামের বাসিন্দা মোঃ রুবেল (৩২), পিতা-আবদুর রশিদ, মাতা-নাজমা বেগমকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, ধৃত রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ডিএমপি’র যাত্রাবাড়ী থানায় পূর্বে দায়ের করা এফআইআর নং-৯০/১১৭০, তারিখ ২৪ অক্টোবর ২০১৮, ধারা- ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭২/১০৯ পেনাল কোড-এ একাধিক মামলা রয়েছে। চাঁদপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।




