কচুয়ায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে কচুয়া থানাধীন খাজুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রাসেল (২৭), পিতা- আইয়ুব আলী, গ্রাম- লোদের গাঁও (গাজী বাড়ি), থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুরকে ৩ কেজি গাঁজা’সহ উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কচুয়া থানার এসআই (নিরস্ত্র) মিন্টু কুমার ধর সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিজুল ইসলাম। ঘটনার পর কচুয়া থানায় মামলা নং-৩৫, তারিখ-৩০/০৮/২০২৫খ্রিঃ, ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে রবিবার (৩১ আগস্ট ২০২৫) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর