
মতলব দক্ষিণ প্রতিনিধি : চাঁদপুর জেলার বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর মতলব দক্ষিণ উপজেলার মতলব-পেন্নাই আঞ্চলিক সড়কের নারায়নপুর এলাকায় বেশকিছু স্থানের সড়ক মেরামত করেন সড়ক ও জনপদ বিভাগ ।
অতি বৃষ্টির কারণে নারায়নপুর বাজার এলাকার বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত হয়ে চলাচলে ব্যহত হয় । যার কারণে প্রতিনিয়ত ঘটতো ছোট বড় দুর্ঘটনা । চরম ভূগান্তিতে পরতেন যাত্রীসাধারণ, এলাকাবাসী এ সড়কটি দ্রত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করলে ২৮ আগষ্ট সড়ক ও জনপদ বিভাগ কতৃক সড়কের কিছুু অংশ মেরামত করা হয় । এতে করে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বিভিন্ন যানবাহনের চালক ও নারায়ণপুর এলাকার সাধারণ জনগন ।
এলাকাবাসীর পক্ষে নারায়নপুর বাজারের বিশিষ্ট টাইলস্ ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন দির্ঘদিন যাবত নারায়নপুর বাজারের এ সড়কটি মেরামত না করায় যানবাহন ও জনসাধারণের চলাচল ব্যহত হতো। সড়কটি মেরামত করায় কিছুটা হলেও স্বস্তি পাবে জনসাধারণ । তিনি চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকশৌলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।




