৬ নং মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি’র পরিচিত সভা

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি’র পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

৩০ আগস্ট শনিবার বিকালে মৈশাদী ইউনিয়ন পরিষদ হলরুমে যুবদলের পরিচিত সভায় মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহাবুব খান বাবলু এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন খান পিন্টুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু। প্রধান বক্তা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কে এম নজরুল ইসলাম খান নজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্যাহ খোকন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আঃ সাত্তার মাষ্টার, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক খায়রুল বাশার খান,

বিশেষ বক্তা : সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান খান কাজল, যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল, মৈশাদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জি. এম. শাহীন সহ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর