
চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুরের স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক, প্রধান সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
গতকাল শনিবার ৩০ আগষ্ট ২০২৫ দুপুরে মনিরা ভবনে মতবিনিময় কালে চাঁদপুরজেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্য বলেন যৌক্তিক কথা বলার সুযোগ সকলেরই থাকতে হবে। আমরা যারা রাজনীতি করি ৮০% বিএনপির নেতৃবৃন্দ স্বচ্ছ। বিএনপির দেশের একটি বৃহত্তম দল। চারিত্রিক ও আর্থিক দিক দিয়ে আমাদের নেতৃবৃন্দ স্বচ্ছ রয়েছে। আমাদের প্রত্যেক ওয়ার্ডেই আলাদা আলাদা মহল্লা কমিটি রয়েছে। চাঁদপুরসহ বাংলাদেশের বিভিন্ন স্থানেই বিএনপির নতুন সদস্য ফরম সংগ্রহ ও নবায়নের কার্যক্রম চলছে ।
তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে আমার পৈত্রিক বাড়ি শহরের সিংহ পাড়া এলাকায় মমহল্লা কমিটির সদস্যরা ফরম নিয়ে কাজ করতে ছিল। আপনার তো জানেন যারা তৃণমূলে রয়েছে তারা বলতে পারবে কারা কারা বিএনপি করে বা করে না । আমাদের সেই ওয়ার্ডের মহল্লা কমিটির সদস্যরা ঐদিন মহল্লায় গিয়ে প্রবীন ও নবীন সদস্যদের ফরম কার্যক্রমের কাজ করেছিল। আজম খান নামে যে কেউ আছে বা ঐ এলাকায় থাকতো এটা কিন্তু আমরা জানতাম না। ওই সময় তার বাড়িতে থাকা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত টুটুল আমাদের বিএনপি ফরম নিয়ে যাওয়া মহল্লা কমিটির সদস্যদের উপর হামলা চালায়।
একপর্যায়ে টুটুল সহ ওই বাড়ির লোকজন বাড়ির ভেতর থেকে গাড়ি ভাঙচুর করে এবং আমাদের নেতাকমীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে আশেপাশের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে ওই বাড়ি ছাদের উপর থেকে আমাদের নেতা কর্মীদের উপরে ইট মারে। তিনি আরো বলেন আমাদের দলটি বড় একটি দল। এ দলে রাজনৈতিক ও ব্যবসায়িক অনেক লোক রয়েছে। আমি ধানের শীষের প্রচারণা নেমেছি। আমরা চাঁদপুরে উন্নয়নের জন্য স্বপ্ন দেখি। তারেক রহমান যদি এদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের চাঁদপুর জেলায় অনেক উন্নয়ন কাজ হবে। ধানের শীষের জন্য কাজ করে যাচ্ছি আগামীতেও কাজ করে যাব। এলাকার উন্নয়নের জন্য সকল কিছু করতে রাজি আছি।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য আরো বলেন, আমি আগামীতে সংসদ সদস্য না হলেও আমি মাদকের ব্যাপারে কোন মতে ছাড় দিব না। জেলা সাংস্কৃতিক অঙ্গনকে সাজাতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা ও খেলোয়াড়দের নিয়ে কি ক্রীড়াঙ্গনে কাজ করা হবে। আপনারা আপনাদের চোখে যদি কিছু পরে আমাকে জানাবেন। আমি চাঁদপুরের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাই । সম্পাদকদের সহযোগিতা চাই । কোথাও অনিয়ম থাকলে তা আপনাদের পত্রিকায় তুলে ধরবেন । আমি যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকষন করে ব্যবস্থা নিবেন ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, সাধারণ সম্পাদক ও দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদত, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বি এম হান্নান, সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনীর চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক মেঘনা বাতার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটওয়ারী,
দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু, দৈনিক চাঁদপুর সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, দৈনিক প্রিয় চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক বোরহানউদ্দিন ডালিম, দৈনিক মতলবের আলো পত্রিকার সম্পাদক কে এম মাসুদ, দৈনিক চাঁদপুর দিগন্তের নিবাহী সম্পাদক মো: ইলিয়াস ,দৈনিক ইলশেপাড়ের বাতা সম্পাদক এস এম সোহেল, জেলা ফটো জানালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, সাধারন সম্পাদক শাওন পাটওয়ারী।




