চাঁদপুর জেলা জাসাসের সাধারণ সম্পাদকের সহধর্মিনীর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোবারক হোসেন শিকদারের সহধর্মিনী কোহিনুর বেগম (৪৫) গতকাল সকাল ৯:৪৫ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২৯ আগস্ট ২০২৫খ্রি.) শহরের বড় স্টেশন জামে মসজিদের সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম।

নেতৃদ্বয় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সম্পর্কিত খবর