শাহমাহমুদপুরে হতদরিদ্রদের জন্য বরাদ্ধকৃত চাউল বিক্রিতে অতিরিক্ত অর্থ আদায়

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন হতদরিদ্র জন্য ১৫টাকা কেজি দরে জনপ্রতি ৩০কেজি চাউলের মূল্য সরকার নির্ধারিত দাম থেকে বেশি রাখা হযেছে। বস্তা প্রতি ৫০টাকা বেশি রাখা হয়।

২৮আগস্ট সকাল ৮টায় শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সাধারণ সম্পাদক ও ডিলার মাহবুব গাজী, যু্বদল নেতা কাদির গাজী কারসাজিতে সরকার নির্ধারিত মূ্ল্য থেকে বস্তা প্রতি ৫০টাকা বেশি নিয়ে আত্মসাৎ করে। জানা যায়, ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে প্রতি কেজি চাউল ১৫টাকা করে ৩০কেজি চাউলের দাম আসে ৪৫০টাকা।

কিন্তু চাউলের ডিলার চাউলের মূল্য বাবদ ৫০টাকা করে বেশি রেখে আত্মসাৎ করে। এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলার ইউএনও শাখায়াত জামিল সৈকত দৈনিক চাঁদপুর খবরকে জানান, শাহমাহমুদপুর ইউনিয়নে ১৫টাকা কেজি দরে চাউলের বিতরণে অনিয়মের কথা শুনেছি । সাথে সাথে পরিষদের সচিব এম এ কুদ্দুস রোকন সাহেকে পাঠিয়েছি । বিষয়টি আমি দেখবো ।

এলাকাবাসীর দাবীর পরিপ্রেক্ষিতে অত্র ইউনিয়নে একজন ডিলারকে শাহতলীতে স্থানান্তর করা হবে । এক পর্যায় ইউনিয়ন পরিষদের সচিব এম এ কুদ্দুস রোকন বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থল যান এবং চাউল নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা নিয়েছেন ।

এ বিষয়ে ভুক্তভোগীরা দৈনিক চাঁদপুর খবরকে জানান, আমাদের কাছ থেকে ৩০কেজি চালের মূ্ল্য বাবদ সরকার নির্ধারিত দাম থেকে ৫০টাকা বেশি রাখছে। বস্তায় ৩০কেজি চাউল থাকার কথা থাকলেও প্রতি বস্তায় ৪থেকে ৫কেজি চাউল কম পাওয়া গেছে।

হুক ব্যবহার করে চাউলে বস্তা থেকে রেখে দেওয়া হয়েছে। আমরা চাঁদপুর জেলা প্রশাসন হস্তক্ষেপ কামনা করছি। জানা যায়, ৪নং ওয়ার্ডের অধিকাংশ অসহায়দের কাছ থেকে বাড়তি ৫০টাকা নেওয়া হয়।

সম্পর্কিত খবর