চাঁদপুর জেলা বিএনপির শোক প্রকাশ

চাঁদপুর জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মোবারক হোসেন শিকদারের সহধর্মিনী কোহিনুর বেগম (৪৫) গতকাল সকাল ৯:৪৫ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম।

নেতৃদ্বয় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সম্পর্কিত খবর