চাঁদপুর জেলা তাঁতী দলের সভাপতি আবু্ল কালামের পদত্যাগ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের নবগঠিত কমিটির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মো: আবু্ল কালাম।

২৮আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র প্রেরন করেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের নবগঠিত কমিটির সভাপতি মো: আবুল কালাম।

এতে বলা হয় আমি মোঃ আবুল কালাম, সভাপতি-চাঁদপুর জেলা জাতীয়তাবাদী তাঁতী দল। এই মর্মে ঘোষণা করিতেছি যে, গত ২৩-০৮-২৫ তারিখে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের কমিটির ঘোষণা করা হয়েছে, যেখানে আমাকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

কিন্তু আমি আমার পারিবারিক কারণে বর্তমানে দলের এই দায়িত্ব পালন করিতে পারিবো না, তাই আমি উক্ত কমিটি হইতে পদত্যাগ করিলাম।

সম্পর্কিত খবর